রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচন্দনাইশে দেশীয়মদসহ আটক ১১

চন্দনাইশে দেশীয়মদসহ আটক ১১

চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে উত্তর হাশিমপর এলাকার আবদুল হাকিমের ছেলে আবুল কালাম (৩৫) কে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় এ অভিযানের সময় তার কাছ থেকে বিক্রির জন্য রাখা ২শত লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে পুলিশ। যার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। এছাড়া পুলিশ উপজেলার কেশুয়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা ও মারামারির ঘটনায় আরো ১০জনকে আটক করে কোট হাজতে পাঠিয়েছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন খন্দকার।

আরও পড়ুন

সর্বশেষ