বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে ছিনতাইয়ে তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামে ছিনতাইয়ে তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামে ছিনতাইয়ের সময় চলন্ত রিকশা থেকে পড়ে এক তরুণী নিহত হওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এরশাদ উল্লাহ (৩৩) নগরীর কোতোয়ালি থানার লাভলেইন এলাকার বাসিন্দা। পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, মঙ্গলবার লাভ লেইন এলাকার বাসা থেকে এরশাদকে গ্রেপ্তার করা হয়। “তার আরেক সাহযোগী এ ঘটনায় জড়িত। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। পরে সংবাদ সম্মেলন করে আমরা বিস্তারিত জানাব।

আরও পড়ুন

সর্বশেষ