বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়এনআরবি গ্লোবাল ব্যাংক এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

এনআরবি গ্লোবাল ব্যাংক এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত

 সম্প্রতি এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, ঢাকা এর মধ্যে একটি সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন) ডা. আহমেদ জাহিদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী  মশিউর রহমান জিহাদ, হেড অব আইডি জুলফিকার আহমেদ খান, হেড অব জিএসডি জুলফিকার আলী খান, হেড অব কার্ডস ও এডিসি আরিফুল হাসান খান, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের উপ-পরিচালক (অপারেশন) তানভির উদ্দিন আহমেদ, প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক কাজী আহসান হাবিবসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ