ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
সিঙ্গাপুর থেকে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে এসে হামলার শিকার হয়েছেন পর্যটক দম্পত্তি। মঙ্গলবার রাত পৌণে ১১ টার দিকে সিঙ্গাপুরের এক নারী পর্যটককে উত্যক্ত করার জের ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে অবস্থিত অভিজাত কয়লা রেস্তোঁরার কর্মচারীরা এ হামলার ঘটনা ঘটান। সংগঠিত ঘটনার ব্যাপারে ২ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সৈকতে নিরাপত্তাকর্মী সুত্রে জানা গেছে, মঙ্গলবার ১৩ আগস্ট রাত ১০ টার দিকে সিঙ্গাপুরের বংশোদ্ভুত পর্যটক দম্পত্তি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে অবস্থিত অভিজাত কয়লা রেস্তোঁরায় প্রবেশ করে। তারা নাস্তার অর্ডার দিয়ে সেখানে অবস্থানকালে পাশ্ববর্তী আরো কয়েকজন পর্যটক আপত্তিকর কথা বলে পর্যটক নারীকে উক্তত্য করে। এর প্রতিবাদ করলে দু’ পক্ষের মধ্যে কথা কাটা-কাটি হয়। ঘটনার পর কয়লা রোস্তাঁরার কর্মচারী জহির ও বিদ্যুৎ এসে বিদেশী পর্যটকদের মারধর শুরু করেন। এসময সিঙ্গাপুরের নাগরিকটি তৌহিদুর রহমান তুহিন ও তার স্ত্রী ফারজানা সিদ্দিকী রোজ আহত হন।
আহত সিঙ্গাপুরের নাগরিক ফারজানা সিদ্দিকী রোজ জানান, তারা ১৩ জন কক্সবাজার এসে কলাতলীর আবাসিক হোটেল সী ওয়ালে উঠেন। মঙ্গলবার সৈকত ভ্রমণশেষে ওই রেস্তোরায় নাস্তা করতে এসে কর্মচারীর হামলায় তার স্বামী সহ তিনি নিজেও আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, এ ঘটনায কর্মচারী বিদ্যুৎ ও ঢাকার পর্যটক মারুফকে আটক করা হয়েছে। এব্যাপারে সিঙ্গাপুরের নাগরিক তৌহিদুর রহমান তুহিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ওই কয়লা রেস্তোঁরায় দীর্ঘদিন ধরে অনুমতিবিহীন মাদক দ্রব্য বিক্রি সহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটে আসছে। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন এসব বিষয়ে অবগত থাকলেও রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নিচ্ছে




