শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আদিলুরকে মুক্তি দিতে জাতিসংঘের আহ্বান

আদিলুরকে মুক্তি দিতে জাতিসংঘের আহ্বান

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
বুধবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়।
ওএইচসিএইচআরের মুখপাত্র লিজ থ্রসেল জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘আদিলুর রহমান খানের শারীরিক ও মানসিকভাবে অক্ষত থাকার নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। মানবাধিকার রক্ষার কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
ওএইচসিএইচআরের মুখপাত্র বলেন, কোনো ধরনের পরোয়ানা ছাড়াই সাদা পোশাকের পুলিশ ১০ আগস্ট আদিলুরকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। গত মে মাসে হেফাজতে ইসলামের সমাবেশে সরকারি বাহিনীর সহিংসতার বিষয়ে মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে ফৌজদারি দণ্ডবিধির ৫৪ ধারা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় হতাহতের বিষয়ে সরকারের দেওয়া তথ্য চ্যালেঞ্জ করে ৬১ জন নিহত হওয়ার দাবি করেছে অধিকার।

আরও পড়ুন

সর্বশেষ