শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়যে সরকারই আসুক, ১৩ দফা আন্দোলন চলবে: আল্লামা শফি

যে সরকারই আসুক, ১৩ দফা আন্দোলন চলবে: আল্লামা শফি

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

আগামী নির্বাচনে যে সরকারই ক্ষমতায় আসুক হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন চলবে বলে জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা শাহ আহমদ শফি। তিনি বলেন, হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে সেখানে অন্য কাউকে বসানোর কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমাদের সংগঠন অরাজনৈতিক। হাসিনার জায়াগায় যে-ই আসুক আমরা একই দাবি তুলে ধরবো।

ইংরেজি দৈনিক ‘ঢাকা ট্রিবিউন’কে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি।

এসময় মতিঝিলের হেফাজত সমাবেশে সরকারি অভিযানের প্রসঙ্গ তুলে আল্লামা শফি বলেন, অনেক হেফাজতকর্মী হত্যা করা হয়েছে। এজন্য আমরা কারো কাছে বিচার চাইনি। আমরা আল্লাহর দরবারে বিচার চেয়েছি। আমরা চাইলে এই ইস্যুতে পুরো দেশ অস্থীতিশীল করে তুলতে পারতাম।

আল্লামা শফি বলেন, আমরা আল্লাহ ও রাসূলের (সা.) এর ওপর বিশ্বাস থেকেই আন্দোলনে নেমেছি। আমরা ক্ষমতা চাই না কিংবা কাউকে ক্ষমতায় বসানোর কোনো উদ্দেশ্য আমাদের নেই। কাউকে ক্ষমতা থেকে নামিয়ে আমাদের কোনো লাভ নেই। আমরা এই মাদ্রাসাতেই থাকবো।

তিনি বলেন, সরকার আমাদের দাবিগুলোর একটিও মানেনি। তারা যদি একটি দাবিও মানতো এবং আমাদের বলতো পরবর্তীতে এগুলো ধীরে ধীরে বিবেচনা করা হবে, এটুকুই যথেষ্ট। তাহলে আমরা চুপ হয়ে যেতাম।

‘মতিঝিল অভিযানে কতজন নিহত হয়েছে সরকার আপনাদের কাছে এর তালিকা চেয়েছে’ ঢাকা ট্রিবিউনের এমন প্রশ্নের জবাবে আল্লামা শফি বলেন, আপনারা শিক্ষিত ব্যক্তি। আপনারাই বলেন- আমরা কেন তালিকা প্রকাশ করতে যাবো? সরকার গণহত্যা চালিয়েছে এবং এর তালিকা প্রকাশ করাও সরকারেরই কাজ।

তিনি বলেন, পৃথিবীর কোথাও কি এমন নজির রয়েছে যে নামাজরত মানুষের ওপর আক্রমণ চালানো হয়েছে? আমাদের লোকেরা ইবাদত-বন্দেগি করছিলো। এসময় সরকার মুসল্লিদের ওপর আক্রমণ চালায়। বলতে পারেন-এই ধরনের অভিযান চালিয়ে রাস্তা ফাঁকা করার কোনো দরকার ছিলো?

এসময় আল্লামা শফির পক্ষে তার সেক্রেটারি মুনির আহমেদ বলেন, হেফাজতের কতকর্মী হত্যা করা হয়েছে এর তালিকা সরকারকেই প্রকাশ করতে হবে। হুজুর (আল্লামা শফি) কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছিলেন- ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতার করা হবে। কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা বারবার সরকারের কাছে এ ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠনের দাবি জানিয়েছি। কিন্তু সরকার কেন তা করছে না।

এসময় আল্লামা শফিও বলে উঠেন- হ্যাঁ, কেন সরকার তদন্ত কমিটি গঠন করছে না।

মুনির আহমদ বলেন, হুজুর এ ঘটনা তদন্তের জন্য একটি জুডিসিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছেন। জুডিসিয়াল কমিশন গঠন করলে সমস্যটা কোথায়? এর জন্য আসলে বাধাটা কী?

তিনি বলেন, আমাদের লোকেরা নাকি ওই দিন গাছ কেটেছে। আপনারা তো জানেন- হেফাজতের লোকদের কাছে ওই দিন চিড়া-মুড়ি-পানি এবং জায়নামাজ ছাড়া আর কিছু ছিল না। তাহলে তারা গাছ কাটলো কীভাবে?

আরও পড়ুন

সর্বশেষ