শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা অগ্রহণযোগ্য

ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা অগ্রহণযোগ্য

বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা অগ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। বিএনপি নেতা বলেন, তিস্তার পানি আদায় করতে না পারার ব্যর্থতা নিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। ভারত কখনোই তিস্তার পানি দেবে না মন্তব্য করে তিনি বলেন, পানির জন্য বিএনপি প্রয়োজনে আন্তর্জাতিক আদালতসহ বিভিন্ন ফোরামে যাবে। জনপ্রতিনিধিত্বহীন সরকার বলেই এই সরকার জনগণের স্বার্থ না দেখে শুধু ক্ষমতায় টিকে থাকতে ভারতকে পাশে রাখতে চাইছে। দেশের মানুষকে অন্ধকারে রেখে অশুভ উদ্দেশ্যেই প্রতিরক্ষা সমঝোতা সই করা হয়েছে বলেও দাবি করেন রিজভী আহমেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মুহূর্তে ভারত সফর করছেন। সফরে তার সরকার ২২টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন।

আরও পড়ুন

সর্বশেষ