বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ চাক্তাই খাল ও খনন জরুরি

জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ চাক্তাই খাল ও খনন জরুরি

জলাবদ্ধতা নিরসনে জরুরিভিত্তিতে চাক্তাই খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল খনন শুরু ও খালে বর্জ্য ফেলা বন্ধের দাবি জানিয়েছেন দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জের আড়তদারেরা। ৫ এপ্রিল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চাক্তাই, খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি সোলেমান বাদশা, সিনিয়র সহসভাপতি মো. সাহাবুদ্দিন, সহসভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জায়েদী, সহসাধারণ সম্পাদক মো. আলম, সাংগঠনিক সম্পাদক সজল মুহুরী প্রমুখ বক্তব্য দেন।

সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর বাঁচাতে কর্ণফুলী নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিকল্পিত ড্রেজিং, শহর রক্ষা বাঁধ নির্মাণ, বর্জ্য ফেলা বন্ধ, মৌসুমি জোয়ারের পানি ঢোকা বন্ধে নগর পরিকল্পনাবিদদের পরামর্শমতে পরিকল্পনা গ্রহণ, বন্দর থেকে নদীপথে পণ্য পরিবহন ব্যবস্থা চালু, বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা নিরসন, সড়ক পথে পণ্য পরিবহনে অযাচিত ব্যয়সহ নানা জটিলতা নিরসন এবং চাক্তাই খাল এলাকায় নদীর পাড়ে একটি ট্রাক টার্মিনাল স্থাপনের দাবি জানানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ