বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিগণতন্ত্রের চর্চা নেই বলেই নারীরা নিপীড়িত, নির্যাতিত ও লাঞ্ছিত হচ্ছে

গণতন্ত্রের চর্চা নেই বলেই নারীরা নিপীড়িত, নির্যাতিত ও লাঞ্ছিত হচ্ছে

গণতন্ত্র ‘ফিরিয়ে আনতে’ পারলেই নারী অধিকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ মার্চ দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী মহিলা দলের র‌্যালী উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ র‌্যালীর আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, আজকে সংকট মূলত গণতন্ত্রের সংকট। গণতন্ত্রের চর্চা নেই বলেই নারীরা নিপীড়িত, নির্যাতিত ও লাঞ্ছিত হচ্ছে। গণতন্ত্র ফেরাতে পারলেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ