বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিদের আমৃত্যু কারাগারে থাকতে হবে

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিদের আমৃত্যু কারাগারে থাকতে হবে

যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিদের আমৃত্যু কারাগারে থাকতে হবে বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার একটি হত্যা মামলার শুনানিকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। পরে এ বিষয়ে ওই হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দন্ড বিধিতে বলা আছে, যাবজ্জীবন কারাদন্ড মানে ৩০ বছর কারাগারে থাকতে হবে। কিন্তু আজ প্রধান বিচারপতি বলেছেন যাবজ্জীবন মানে, ‘ন্যাচারাল লাইফ ডেথ’ । পূর্ণাঙ্গ রায় পেলে এ বিষয়ে জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ