নরসিংদীর বেলাবো উপজেলায় একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ ক’জন। ১২ ফেব্রুয়ারি সকাল পৌনে ৭টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বিষয়টি জানান। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।




