বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল (সভরেন ওয়েলথ ফান্ড) গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ০৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বেলা ১টায় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি বলেন, ১০ বিলিয়ন ডলারের এ তহবিলে বাংলাদেশ ব্যাংকের বিজার্ভ থেকে প্রতি বছর ২ বিলিয়ন ডলার নেওয়া হবে। রাষ্ট্রের জরুরি প্রয়োজন, অবকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা ও বিদেশি সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে সরকারি বিনিয়োগের অংশ হিসেবে এই ডলার ব্যবহার করা যাবে। সচিব জানান, গত আট-দশ বছর ধরে এই ফান্ড গঠনের বিষয়টি আলোচনা হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর এই ফান্ড গঠনের জন্য আইনি প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন

সর্বশেষ