বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়রোববার শুরু হবে দশম সংসদের চতুর্দশ অধিবেশন

রোববার শুরু হবে দশম সংসদের চতুর্দশ অধিবেশন

আজ রোববার বিকাল ৪টায় শুরু হবে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। আজই সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এবারের তথা ২০১৭ সালের শীতকালীন অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ নির্ধারণ হবে। বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর হবে আলোচনা। এছাড়া গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। এবারের অধিবেশনে কয়েকটি বিল পাসসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ