বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়২৭ লাখ নতুন কর্মসংস্থান হবে চল‌তি অর্থবছরে

২৭ লাখ নতুন কর্মসংস্থান হবে চল‌তি অর্থবছরে

চল‌তি অর্থবছরে ২৭ লাখ নতুন কর্মসংস্থান হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প‌রিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১৫ জানুয়ারি শে‌রে-বাংলা নগর এনই‌সি স‌ম্মেলন ক‌ক্ষে এক সংবাদ স‌ম্মেল‌নে মন্ত্রী এ তথ্য জানান। ‌তি‌নি আরও ব‌লেন, আমাদের অ‌নেক বেকার আ‌ছে, এ‌দের প্র‌শিক্ষণ দেওয়া হ‌বে। প্র‌তিবছর ২০ লাখ কর্মক্ষম মানুষযুক্ত হয়। চল‌তি বছর শে‌ষে ৭ লাখ মানুষ দে‌শের বাই‌রে যা‌বে ব‌লে জানান মন্ত্রী। বিশ্বব্যাংক প্রস‌ঙ্গে ‌তি‌নি ব‌লেন, বিশ্বব্যাংক জি‌ডিপি নি‌য়ে কম ব‌লে। এবার ৬ দশ‌মিক ৮ শতাংশ ব‌লে‌ছে এটাই অ‌নেক কিছু। ত‌বে আমরা বল‌তে চাই, চল‌তি অর্থবছর জি‌ডিপি প্রবৃ‌দ্ধি হ‌বে ৭ দশ‌মিক ৫ শতাংশ। চল‌তি অর্থবছ‌রের ছয় মা‌সে দে‌শের অ‌নেক আ‌র্থিক সূচক ভা‌লো। এ থে‌কে আমরা প্রাক্কলন ক‌রে‌ছি। রে‌মি‌টেন্স প্র‌সঙ্গে মন্ত্রী ব‌লেন, হু‌ন্ডির মাধ্য‌মে অপ্রচ‌লিত উপা‌য়ে দে‌শে টাকা আসছে। ফ‌লে রে‌মি‌টেন্স কম দেখা‌চ্ছে। ত‌বে অপ্রচ‌লিত উপা‌য়ে টাকা পাঁচার ব‌ন্ধে সরকার পদ‌ক্ষেপ নি‌চ্ছে। ‌রে‌মি‌টেন্স খা‌তে প্র‌ণোদনা দেয়া হ‌বে। এটা করলে বি‌দেশ থে‌কে আর অপ্রচ‌লিত উপা‌য়ে টাকা আস‌বে না।

আরও পড়ুন

সর্বশেষ