বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপএমপি লিটনহত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও ৩ জন আটক

এমপি লিটনহত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও ৩ জন আটক

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় আটকের সংখ্যা ৩৫। ২ জানুয়ারি রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত আব্দুর রশিদ জানান, এমপি হত্যার পর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মোট ৩৫ জনক আটক করা হয়েছে। এর মধ্যে মামলা দায়ের করার পর ১৭ জন ও মামলার আগে ১৮ জনকে আটক করা হয়। তবে তিনি আটক কারো নাম-পরিচয় জানাতে পারেননি। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার রাতে লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে সুদরগঞ্জ থানায় মামলা করেন। মামলা নম্বর ১/০১.১৭।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন এমপি লিটন। গুরুতর অবস্থায় লিটনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ