গতকাল (৩১/১২/২০১৬) আল কোরআনের পাঠশালা ও নুর জাহান ফাউন্ডেশনের সহযোগিতায় ৩৮ জন কৃতি ছাত্র-ছাত্রী কে ক্রেস্ট ও ৫১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়।সভাপতিত্বে ছিলেন আল কোরআনের পাঠশালা্র প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন তরুন ইসলামী চিন্তাবিদ ও টিভি ব্যাক্তিত মাওলানা গাজী সানাউল্লাহ, বিশেষ অতিথি ছিলেন মুগদা থানাধীন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব ওয়ালী উল্লাহ জুম্মন, মাওলানা জাকারিয়া, নুর জাহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ ওমর ফারুক ডালিম,তাজ উদ্দিন জহির, টিপন, আরিফ, সহ প্রমুখ।
বক্তারা বলেন-শিক্ষা মানুষ কে আলোকিত করে, কুপমুন্ডকতা দূর করে, উদার করে, এবং সহানুভূতিশীল করে।আমাদের সবাই কে কোরানের আলোয় শিক্ষিত হয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠায় ব্রত হতে হবে।




