বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদরাজনীতিষড়যন্ত্র করে কেউ পার পাবে না

ষড়যন্ত্র করে কেউ পার পাবে না

শেখ হা‌সিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে বলে হুঁ‌শিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তি‌নি বলেন, লিটনকে কারা হত্যা করেছে তা ইতোমধ্যে দেশের মানুষ বুঝে গেছে। তাই ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। ০৩ জানুয়া‌রি দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণ সি‌টি ক‌রপোরেশনের (ডিএস‌সি‌সি) কাউ‌ন্সিলরদের সঙ্গে মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের সভাপ‌তিত্বে মত‌বি‌নিময় সভায় উপ‌স্থিত ছি‌লেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হা‌নিফ, সাংগঠ‌নিক সম্পাদক আ ফ ম বাহাউ‌দ্দিন না‌ছিম, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠ‌নিক সম্পাদক এনামুল হক শামীম, নওফেল চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ