মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে৯ ঘণ্টা পর শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল শুরু

৯ ঘণ্টা পর শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় এই নৌপথে ফেরি চলাচল শুরু হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার প্রভাব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয়  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। মুন্সীগঞ্জের মাওয়ায় কর্মরত বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ঘন কুয়াশার কারণে চলাচল বিঘ্নিত হওয়ায় গতকাল রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শুক্রবার কুয়াশার প্রভাব কাটলে সকাল সাড়ে ৭টা থেকে এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় দুই শতাধিক গাড়ি ছিল। চলাচল স্বাভাবিক হওয়ায় গাড়িগুলো নিজ নিজ গন্তব্যে যেতে শুরু করেছে।

আরও পড়ুন

সর্বশেষ