বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদরাজনীতিনতুন ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে ১৭ দফা প্রস্তাব দিয়েছে এলডিপি

নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে ১৭ দফা প্রস্তাব দিয়েছে এলডিপি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে রাষ্ট্রপতিকে ১৭ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডোমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। ২১ ডিসেম্বর বিকেল ৪টায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে গিয়ে পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এক প্রতনিধি দল এ প্রস্তাব দেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন- দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, অ্যাডভোকেট আবু ইউছুফ, মো. খলিলুর রহমান, অধ্যাপক মো. আব্দুল্লাহ, আব্দুল গনি ও সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রপাতির সঙ্গে আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলির ঐক্যমতের ভিত্তিতে প্রধান নির্বাচন কশিনার ও অন্যান্য কমিশনার নিয়োগ। একটি সার্চ কমিটি গঠন- যেখানে সর্বজন শ্রদ্ধেয়, সৎ, নিরপেক্ষ, অভিজ্ঞ, দক্ষ, সাহসী, নৈতিকতা ও ব্যক্তিত্ব সম্পন্ন ৫ জন সদস্য থাকবেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রকাশ্যে রাজনৈতিক মতাম্বলী নির্বাচনী কর্মকর্তা চিহ্নিত এবং তাদের সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত রাখা।

১৭ দফা প্রস্তাব পেশ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অলি আহমেদ বলেন, ‘আজকে যিনি রাষ্ট্রপতি। তিনি এক সময় সংসদ সদস্য ছিলেন, স্পিকারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন। তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নতুন ইসি গঠনে আমরা তাকে অনুরোধ করেছি।

আরও পড়ুন

সর্বশেষ