ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপপ্রধান ও অনলাইন র্পোটাল বিডিসময় ২৪. কম এর প্রকাশক ও সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ২য় মডার্ণ আইএফআরসি জেনারেল এ্যাসেম্বীলী ও আর্ন্তজাতিক যুব ক্যাম্পে (The 2nd Model IFRC General Assembly & International RCRC Youth Camp) যোগদানের উদ্দেশ্যে আগামী ৩০ জুলাই দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। বিশ্বের ৫০ দেশের প্রতিনিধিদের নিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আয়োজিত আগামী ০১-০৯ আগষ্ট ২০১৩ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সিউলে এই সস্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে তিনি বাংলাদেশ ডেলিগেশনের নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশে শরণার্থীদের আগমনে সৃষ্ট সমস্যা ও প্রতিকার বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটর ভূমিকা ও করণীয় শীর্ষক বক্তব্য উপস্থাপন করবেন। ইতিমধ্যে তাকে সম্মেলনে আগত বিভিন্ন দেশের ডেলিগেটস এর মধ্য থেকে চীফ ডেলিগেটস হিসেবে নির্বাচিত করা হয়েছে। সম্মেলন শেষে তিনি আগামী ০৯ আগষ্ট বাংলাদেশের উদ্দেশ্যে সিউল ত্যাগ করবেন।
তার এই সফলতায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এম.এস আকবর এম.পি পররাষ্ট্র মন্ত্রাণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এম.পি, নৌ পরিবহন ও যুব ও ক্রিড়া মন্ত্রাণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব শামসুল হক চৌধুরী এম.পি, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বরের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সেক্রটারী আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, সিটি ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি মেয়র এম. মঞ্জুরুল আলম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুস ছালাম, সেক্রেটারী আহমেদ নেওয়াজ। তারা তার সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘাযু কামনা করেন।
জনাব ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি ২০০৪ সালে সিটি কলেজে অধ্যয়ানরত অবস্থায় যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবক হিসেবে যোগদান করেন এবং ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত যুব রেড ক্রিসেন্ট সিটি কলেজ ইউনিটের যুবপ্রধান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি বিভিন্ন মেয়াদে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বন্ধুত্ব , প্রচার ও প্রকাশনা বিভাগের উপপ্রধান ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপপ্রধান। তিনি আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাব অব বেঙ্গল সিটির চার্টার প্রেসিডেন্ট, বিভিন্ন সময় তিনি লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ডিরেক্টর, জোনাল ডিরেক্টর, রিজোনাল ডিরেক্টর ও রিজোনাল ডিরেক্টর হেড কোয়াটার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে লিও জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা সভাপতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, তিনি পটিয়া সমিতি-চট্টগ্রাম সিটির কার্যকরী পর্ষদের সদস্য। তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশার প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি টেলিকমিউনিকেশন ইউজার ফোরাম বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও টেলিভিশন দর্শক ফোরাম চট্টগ্রাম শাখার সভাপতি। তিনি বাংলাদেশ ডায়বেটিক সমিতি, মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।




