বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ডে আহত অর্ধশতাধিক

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকান্ডে আহত অর্ধশতাধিক

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় বিকন নিটওয়ার লিমিটেড (ডটকম) নামে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও আশ-পাশের ক্লিনিকে পাঠানো হয়েছে। ১২ ডিসেম্বর সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রণব ভূষণ দাশ  জানান, সালনায় কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশত শ্রমিককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সালনা এলাকায় ডটকম গার্মেন্টসে সকাল ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় শ্রমিকরা তাড়াহুড়া করে কারখানা থেকে বের হতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানো আগেই শ্রমিকরা আগুন নেভান।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান জানান, বিকন নিটওয়ার লিমিটেড (ডটকম) আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভান কারখানাটির শ্রমিকরা।

আরও পড়ুন

সর্বশেষ