বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের আরো ২৫ হাজার কম্বল প্রদান

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের আরো ২৫ হাজার কম্বল প্রদান

pm_blanket_08-12-2016ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শীতার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ হাজার কম্বল প্রদান করেছে। ৮ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তাঁর কার্যালয়ে এ কম্বল হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। প্রধানমন্ত্রীর বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে ইসলামী ব্যাংক উক্ত তহবিলে ২ লাখ কম্বল প্রদান করে।

আরও পড়ুন

সর্বশেষ