বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার দুইদিনের সফরে ঢাকায়

ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার দুইদিনের সফরে ঢাকায়

দুইদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকারের নেতৃত্বে এগারো সদস্যের একটি প্রতিনিধি দল। ৩০ নভেম্বর বেলা ১১টা ২৮ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে পৌঁছায় প্রতিনিধি দলটি। এ প্রতিনিধি দলে ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরাসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা রয়েছে। কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানান বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতিসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করবেন প্রতিরক্ষামন্ত্রী। আগামী ১৮ ডিসেম্বর তিনদিনের সফরে নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

ঢাকা সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। এছাড়াও প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের (অব.) সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন

সর্বশেষ