সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়দস্যু খোকাবাকু বা‌হিনীর প্রধানসহ ১২ জ‌নের আত্মসমর্পণ

দস্যু খোকাবাকু বা‌হিনীর প্রধানসহ ১২ জ‌নের আত্মসমর্পণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমপর্ণ করেছেন সুন্দরবনের দস্যু খোকাবাবু বাহিনীর প্রধান কবিরুল ইসলাম খোকাবাবুসহ ১২ জন। সোমবার বেলা সা‌ড়ে ১১টায় র‌্যাব-৮ এর সদর দফতর বরিশাল নগরীর রূপাতলীতে এ আত্মসমর্পণ আনুষ্ঠিত হয়। এ সময় দস্যুরা ৬টি বিদেশি একনালা বন্দুক, ৪টি বিদেশি দোনালা বন্দুক, ২২ বোর বিদেশি এয়ার রাইফেল, ৬টি সাটারগান, ২টি এয়ারগান, ২টি শুটারগান এবং কাটা রাই‌ফেলসহ মোট ২২টি আগ্নেয়াস্ত্র এবং সব রকম অস্ত্রের ১০০৩ রাউন্ড গোলাবারুদ জমা দেন।

আত্মসমর্পণকারী খোকাবাবু বাহিনীর অপর সদস্যরা হলেন, আমিনুর ইসলাম (৩২), শাহজাহান গাজী (৩০), আবদুল আজিজ (৪৪), মো. মিজানুর রহমান (৩৬), মো. রবিউল ইসলাম (২৫), মো. ওসমান গনি (৩৩), মো. রফিকুল গাজী (৩৩), মো. ইয়াছিন আলি গাজী (২৫), মো. মহিদুল ইসলাম (৩৩), মো. মজিবর রহমান (৩৮) ও মো. কালাম (৩৫)। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার বি‌ভিন্ন গ্রামে। আত্মসমর্পণ আনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব‌রিশাল ১ আস‌নের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, ৠাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এতে সভাপতিত্ব করেন র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখারুল মাবুদ।

আরও পড়ুন

সর্বশেষ