শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদটপসরকার থেকে দলকে আলাদা করার জোরালো প্রয়াস আছে

সরকার থেকে দলকে আলাদা করার জোরালো প্রয়াস আছে

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার থেকে দলকে আলাদা করার জোরালো প্রয়াস আছে। এ জন্য অনেক মন্ত্রীকে দলীয় পদে রাখা হয়নি। মন্ত্রিত্বের কাজ যাতে বিঘ্ন না হয় সে জন্য তাদের কমিটিতে রাখা হয়নি। ৩০ অক্টোবর সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন চলছে, এ অবস্থায় দলের দায়িত্ব না মন্ত্রিত্ব নেবেন- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন, যে রাধে সে চুলও বাঁধে। যে পারে সে সবই পারে। আমি রাস্তা দেখতে গিয়ে আওয়ামী লীগ দেখবো, আওয়ামী লীগ দেখতে গিয়ে রাস্তা দেখবো। এটা আমার সুবিধা।’ তিনি জানান তাকে আরও কাজ দিলে দলের সাধারণ সম্পাদকের পাশাপাশি সেটাও করতে পারবেন। সচিবালয়ে ‘উন্নয়ন ও সমসাময়িক রাজনীতি’ শীর্ষক সংলাপের আয়োজন করে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

ওবায়দুল কাদের বলেন, ‘একটা কথা মনে রাখবেন, প্রধানমন্ত্রী ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন। আমিও তাকে ফলো করি। ১০টার পর আর কোনো কাজ খুঁজে পাবেন না। সকালে সমস্ত দেশের খবর নেই। যেমন আজকের কাজ শেষ। এখন কোনো কাজ পাই না। ১০টার পর রাস্তায় নেমে যাই। প্রধানমন্ত্রী যদি আমাকে আরও কোনো কাজ দেন তাও আমি পারবো। বিএসআরএফ’র সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।

আরও পড়ুন

সর্বশেষ