শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়২০১০ সালের আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি

২০১০ সালের আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি

২০১০ সালের আগের সব মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ৩০ অক্টোবর এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ। তিনি জানান, বিভিন্ন কারণে হাইকোর্ট বিভাগের পুরাতন মামলাগুলো শুনানির উদ্যোগ নেয় না কেউ। অনেক সময় বাদী-বিবাদীরাও আগ্রহ হারিয়ে ফেলে। তাই ২০১০ সালের আগের পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সাব্বির আরও ফয়েজ জানান, এ নির্দেশ অনুসারে ৩০ অক্টোবর বিচারপতি মিজানুর রহমান ভূঞা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চসহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে পুরাতন মামলা কার্যতালিকায় উঠেছে। পর্যায়ক্রমে সব মামলা কার্যতালিকায় উঠবে, জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ