শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ওবায়দুল কাদেরকে মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছা

ওবায়দুল কাদেরকে মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছা

সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন অাওয়ামী লীগের নবনিযুক্ত সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অক্টোবর ২৪  সকাল সাড়ে নয়টায় সচিবালয়ে নিজ অফিস কক্ষে আসেন ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রীও তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে মিষ্টিমুখ করান। তবে এ সময় সাংবাদিকরা কথা বলতে চাইলেও তিনি কোনো কথা বলেননি।

আরও পড়ুন

সর্বশেষ