সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপকাউন্সিলে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ

কাউন্সিলে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দলের ২০তম জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২০ অক্টোবর বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন আওয়ামী লীগের প্রতিনিধিরা। আওয়ামী লীগের উপ-দফতর মৃণাল কান্তি দাসের নেতৃত্বে কাউন্সিলের আমন্ত্রণপত্র নিয়ে আসেন পাঁচ সদস্যের প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতারা তাদেরকে স্বাগত জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কক্ষে নিয়ে যান।

আমন্ত্রণ জানানোর পর মৃণালকান্তি দাস বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ কার্ড দিতে এসেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্ড গ্রহণ করেছেন। আশা করছি তারা সম্মেলনে যাবেন। এর আগে আওয়ামী লীগের প্রতিনিধি দলের আমন্ত্রণের সংবাদ পেয়ে সকাল পৌনে ১১টা থেকে কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ