মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদরাজনীতিহান্নান শাহ’র বাসায় মির্জা ফখরুল

হান্নান শাহ’র বাসায় মির্জা ফখরুল

সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসায় যান। ২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় হান্নান শাহ’র মহাখালীর ডিওএইচএস’র বাসায় যান তিনি। এ সময় ফখরুল হান্নান শা’র স্ত্রী, বড় ছেলে শাহ রেজানুর ও হান্নান শাহ’র দুই পুত্রবধূর সঙ্গে কিছু সময় কাটান। তাদের সন্তনা দেন। ২৭ সেপ্টেম্বর ভোর রাতে সিঙ্গাপুরের ৠাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। তিনি হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন হান্নান শাহ। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে হান্নান শাহকে ভর্তি করা হয় ৠাফেলস্ হার্ট সেন্টারে। গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ওই সেন্টারের চিকিৎসক ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ’র হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের মাধ্যমে হান্নান শাহ’র হৃদযন্ত্রে চারটি রিং বসানো হয়। বিকেলে করানো হয় এনজিওগ্রাম। অবস্থার উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয় লাইফ সাপোর্টও। কিন্তু এর ১৩ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হান্নান শাহ।

আরও পড়ুন

সর্বশেষ