মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপশুধুমাত্র বঙ্গবন্ধুকে হেয় করতেই ভুয়া জন্মদিনের উৎসব করতেন

শুধুমাত্র বঙ্গবন্ধুকে হেয় করতেই ভুয়া জন্মদিনের উৎসব করতেন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধুমাত্র বঙ্গবন্ধুকে হেয় করার জন্য, আমাদের পারিবারিকভাবে আঘাত করতে সেজে-গুজে এ দিনটিতে ভুয়া জন্মদিনের উৎসব করতেন। তার জন্মদিন ১৫ আগস্ট নয়। খুনিদের বোঝাতেন, তিনি তাদের সঙ্গে আছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন। ১৬ আগস্ট বিকেল ৪টায় আওয়ামী লীগের উদ্যোগে এ  আলোচনা শুরু হয়।

শেখ হাসিনা আরও বলেন, ১২ আগস্ট তার ছেলে কোকোর জন্মদিন ছিল। ছেলে মারা গেছে, মা হয়ে ছেলের জন্মদিন পালন করতে পারেননি, তাই নিজেরটাও পালন করেননি। এখানে কোনো রাজনৈতিক উদারতা নেই। এর আগে অনুষ্ঠানের শুরুতেই শোক দিবস উপলক্ষে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে দলের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজল হোসেন, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে ১৫ আগস্ট নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন। এ ছাড়া সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ‘৩২ নম্বর মেঘের ওপারে’ শীর্ষক একটি কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।

আরও পড়ুন

সর্বশেষ