মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়মারজান গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড

মারজান গুলশান হামলার আরেক মাস্টারমাইন্ড

গুলশান হলি আর্টিজান বেকারির হামলার ঘটনায় মারজান নামে আরেকজন মাস্টার মাইন্ডের সন্ধান পেয়েছে তদন্তকারীরা। ১২ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো.মনিরুল ইসলাম। তিনি বলেন, গুলশান হামলার আরও এক মাস্টার মাইন্ডের সাংগঠনিক নাম পেয়েছে পুলিশ। তার সাংগঠনিক নাম মারজান। পুলিশ তার একটা ছবি পেয়েছে।

তিনি আরও জানান, মারজানের আইডিতে হামলার ছবি দেওয়া হয়েছিল। গোপন টেক্সট বা অ্যাপসের মাধ্যমে গুলশান হামলার ছবি তার কাছে পাঠানো হয়েছিল। সে তা ওপেন করেছিল। পুলিশ এক জঙ্গির মোবাইল থেকে তা উদ্ধার করেছে। এছাড়া এই মারজান উচ্চশিক্ষিত এবং তামিমের পরের সারির নেতা বলে উল্লেখ করেন মনিরুল। তবে তার আসল নাম পরিচয় কিংবা বিস্তারিত কিছু জানা যায়নি বলে উল্লেখ করেন মনিরুল।

আরও পড়ুন

সর্বশেষ