মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়জিয়া ও তামিম ঢাকাতেই আছেন

জিয়া ও তামিম ঢাকাতেই আছেন

গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলার ঘটনায় মূল মাস্টারমাইন্ড হিসেবে অভিহিত সামরিক বাহিনীর বরখাস্তকৃত মেজর জিয়া এবং তামিম চৌধুরী ঢাকাতেই আছেন বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা।  ১২ আগস্ট  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তবে সাংবাদিকরা এ সময় ‘জিয়া ও তামিম চৌধুরী ইতোমধ্যেই গ্রেফতার হয়েছেন’ এমন গুজব সম্পর্কে জানতে চাইলে মনিরুল বিষয়টি নাকচ করে দেন। এছাড়া এই দুইজনকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ( আগস্ট ১১) এক জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, জিয়া ও তামিমসহ জঙ্গি হামলায় সংশ্লিষ্ট আরও অনেকেই আইনশৃ্ঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ