বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনজিপিএইচ ফ্যাক্টরি পরিদর্শন করলেন সুইডিশ রাষ্ট্রদূত

জিপিএইচ ফ্যাক্টরি পরিদর্শন করলেন সুইডিশ রাষ্ট্রদূত

কুমিরায় জিপিএইচ ইস্পাতের ফ্যাক্টরি পরিদর্শন করেছেন সুইডেনের রাষ্ট্রদূত জুহান ফ্রিসেল।  মঙ্গলবার ফ্যাক্টরি পরিদর্শনের সময় সুইডিশ রাষ্ট্রদূতকে স্বাগত জানান জিপিএইচ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় সুইডেন-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে উভয়দেশের রপ্তানিকারকদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস দেন রাষ্ট্রদূত জুহান ফ্রিসেল।  পরিদর্শনকালে জিপিএইচ কর্তৃক সম্প্রসারিত প্রকল্প সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।  নতুন প্লান্ট একটি পরিবেশবান্ধব প্রকল্প হবে বলেও আশা করেন সুইডিশ রাষ্ট্রদূত।

এসময় দূতাবাসের বাণিজ্যিক বিভাগের প্রধান কাজসা আলডস্টডেট, কমার্শিয়াল অফিসার তাজনিন চৌধুরী, সুইডেনের স্টেনা মেটালের ফেরাস ডিপার্টমেন্ট প্রধান জেন্স বোর্কম্যন, জিপিএইচ’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল উপস্থিত ছিলেন।

জিপিএইচ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের হ্যাভি মেটাল স্ক্র্যাপের যথেষ্ট চাহিদা রয়েছে। বর্তমানে সুইডেনের স্টেনা মেটালের কাছ থেকে আমরা আমদানি করে থাকি। তিনি এই সংস্থার সরবরাহকৃত কাঁচামালের গুণগতমান, যথা সময়ে শিপমেন্ট ইত্যাদির প্রশংসা করেন। স্টেনা মেটালের জেন্স বোর্কম্যন বলেন, রাষ্ট্রদূত তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যে সহযোগিতা করবার যে আশ্বাস দিয়েছেন তা অত্যন্ত আশাব্যঞ্জক।

রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা জিপিএইচ ম্যানেজমেন্ট সমবিভ্যহারে ফ্যাক্টরি এলাকা পরিদর্শন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া এ্যাডভাইজার ওসমান গনি চৌধুরী।  জিপিএইচ’র মিশন ও ভিশন সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন জি এম (প্রজেক্ট) ড. এএসএম সুমন। অন্যান্যদের মধ্যে নির্বাহী পরিচালক (গ্রুপ) এবি সিদ্দিক, সিনিয়র জিএম ও সিএফও কামরুল ইসলাম, জিএম (এইচআর এন্ড এ্যাডমিন) সরোজ কান্তি চক্রবর্তী, ডিজিএম সাহেদুল আলম মাসুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সুবেহ সোহা ও সাফওয়ান সাজিদ রোহিম।

আরও পড়ুন

সর্বশেষ