মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়জঙ্গিবাদ রুখতে যার যার অবস্থান থেকে কাজ করলেই হবে

জঙ্গিবাদ রুখতে যার যার অবস্থান থেকে কাজ করলেই হবে

জঙ্গিবাদ রুখতে দলগুলোকে বসে আলোচনা করে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজন নেই, যার যার অবস্থান থেকে কাজ করলেই হবে বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। ৬ আগস্ট জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত ‘প্রেক্ষিত জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন: কমিউনিটি পুলিশিং ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৪ বছরে পদার্পণ উপলক্ষে সেমিনারটি আয়োজন দৈনিক আমার কাগজ।

আইজিপি বলেন, জঙ্গিবাদ কোনো স্থানীয় সমস্যা নয়। এটা সামাজিক সমস্যা, বৈশ্বিক সমস্যা। সব পেশার মানুষকে এটা মোকাবেলায় সম্পৃক্ত হতে হবে। কে রাজনীতি করি, সরকারি চাকরি করি সেটা বড় কথা নয়। জঙ্গিবাদের কারণে মুসলমানরা ক্ষতিগস্ত হচ্ছে। তিনি বলেন, কাদের মদদে আইএস তৈরি হয়েছে, কাদের টাকায় তৈরি হয়েছে? আজ তারাই কিন্তু বড় বড় কথা বলছে। এখন আমরা রাজনীতি করি, ভাবি যত কিছু ঘটে সরকারের বিরুদ্ধে যাবে, আমরা যারা সরকারের বাইরে আছি তাদের পক্ষে যাবে। এভাবে আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই। আইজিপি আরও বলেন, বড় বড় দলগুলো একসঙ্গে মিটিং করলেই জাতীয় ঐক্য হবে? সবাই মিলে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে- এমন কোনো কথা নেই। যার যার অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করেত হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক আমার কাগজের সম্পাদকমণ্ডলীর সভাপতি হাজি আলাউদ্দীন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ