শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাঁশখালীতে মদ-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

বাঁশখালীতে মদ-ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদ ও ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে মিয়া বাজার ও প্রেমবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন মিয়া বাজার এলাকার মৃত হিরণ পালের স্ত্রী কটু পাল (৪৫) ও উখিয়ার মৃত নুর আলীর ছেলে আবু সৈয়দ (৩৩)। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়া বাজারে নিজ বাড়ি থেকে মাদক বিক্রেতা কটু পালকে আটক করা হয়।  এসময় তার বাড়ি থেকে ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সময়ে বাঁশখালী-পেকুয়া সংযোগ সড়কের প্রেমবাজারের দক্ষিণ পাশ এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আবু সৈয়দকে আটক করা হয়।  তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ