বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েচট্টগ্রাম বিভাগমিরসরাইয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ

মিরসরাইয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শেষ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী সাত চেয়ারম্যান শপথ নিয়েছেন। ২৩ জুলাই দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় এক নম্বর করেরহাট ইউপির এনায়েত হোসেন নয়ন, ১০ নম্বর মিঠানালা ইউপির খায়রুল আলম খায়ের, ১১ নম্বর মঘাদিয়া ইউপির জাহাঙ্গীর হোসেন মাস্টার, ১২ নম্বর খৈয়াছড়া ইউপির জাহেদ ইকবাল চৌধুরী, ১৩ নম্বর মায়ানী ইউপির মাস্টার কবির নিজমী, ১৪ নম্বর হাইদকান্দি ইউপির জাহাঙ্গীর কবির ও ১৫ নম্বর ইউপির ওয়াহেদ ফজলুল করিম শপথগ্রহণ করেন। এদিকে, রোববার সকালে মিরসরাই জেলা পরিষদ অডিটরিয়ামে এসব ইউপির নব-নির্বাচিত পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহম্মেদ সুমন উপস্থিত থেকে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। উপজেলার মোট ১৬ ইউপির মধ্যে নয়টির চেয়ারম্যানদের শপথগ্রহণ ঈদের আগে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ