ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট শাহ হামিদ বলেন, ‘শ্যামলী পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে বৃষ্টির কারণে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। শাহ হামিদ বলেন, নিহত দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা এখনও আসেনি।আসলে পরিচয় জানা যাবে।



