বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়পাট গবেষণা ইনস্টিটিউট আইন এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

পাট গবেষণা ইনস্টিটিউট আইন এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৮ জুলাই মন্ত্রিপরিষদের ১১৫তম সভায় কৃষি মন্ত্রণালয় আইনটির খসড়া উত্থাপন করলে এ নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৭৪ সালে এটি আইন আকারে শুরু করা হয়। ১৯৭৪, ১৯৮৩, ১৯৯০ ও ২০০২ সালের সবগুলো আইন মিলিয়ে নতুন এই আইনটি প্রণয়ন করা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল ইসলাম সাংবাদিকদের জানান, এ আইনের কার্যক্রমের মধ্যে রয়েছে- পাট ও সমশ্রেণির আঁশফলে কৃষি ও কারিগরি অর্থনৈতিক গবেষণা নিয়ন্ত্রণ, উন্নয়ন পরিচালনা এবং আঁশজাত ফসল উৎপাদন ও গবেষণার ফলাফল সম্প্রসারণ। উন্নতমানের কলিতাত্ত্বিক বিশুদ্ধতা বজায় রেখে পাটবীজ উৎপাদন, পরিচালন, পরীক্ষণ, সরবরাহ, সীমিত আকারে উন্নতমানের পাটবীজ উৎপাদন ও সংগ্রহ এবং নির্বাচিত চাষি, স্বীকৃত প্রতিষ্ঠান ও বোর্ড অনুমোদিত এজেন্সির কাছে বিতরণ।

পাট ও সমশ্রেণির আঁশফল, পাটজাত পণ্য ও আনুসঙ্গিক বিভিন্ন সমস্যা সংক্রান্ত গবেষণার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কেন্দ্র ও উপকেন্দ্র স্থাপন এবং পাইলট প্রজেক্ট বাস্তবায়ন। ইনস্টিটউট উদ্ভাবিত নতুন জাতের পাটের সম্প্রসারণের লক্ষ্যে প্রদর্শনী স্থাপন এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ। ইনস্টিটউটের বার্ষিক প্রতিবেদন, মনোগ্রাম, বুলেটিন এবং পাট গবেষণা সর্ম্পকিত অন্যান্য গবেষণা প্রকাশ ও প্রচার করা।

পাট ও সমশ্রেণির আঁশের উন্নত চাষের পদ্ধতি সর্ম্পকে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং পাট সংক্রান্ত কারিগরি গবেষণার ফলাফল ব্যবহার সর্ম্পকে পাট ও পাট পণ্য উৎপাদন  সংশ্লিষ্ট সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান। এসব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পরিচালনার জন্য একজন খ্যাতনামা পাটজাত পণ্য প্রযুক্তিবিদ মহাপরিচালক থাকবেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়, শিল্প ও বণিক সমিতি, কৃষি গবেষণা কাউন্সিলের প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রতিনিধি, ইনস্টিটউটের পরিচালকরা, পাট গবেষণার সঙ্গে সম্পৃক্ত দু’জন বিজ্ঞানী, একজন কৃষক, একই ধরনের প্রতিষ্ঠানের প্রতিনিধি, কৃষি, অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় মনোনীত উপ-সচিব মর্যাদার ৪ জন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মনোনীত বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের প্রতিনিধি, পাট অধিদফতরের পরিচালক, ইনস্টিটউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রতিনিধিরা সদস্য থাকবেন।

আরও পড়ুন

সর্বশেষ