ময়মনসিংহে ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে শহরের সানকিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জামাল আকন্দের ছেলে হুমায়ুন কবীর (২৭), একই উপজেলার বাকুর চরের বৈয়ব আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫) ও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কর্ণা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুহুল আমিন (২৫)।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শহরের সানকিপাড়া নয়ন মনি মার্কেটের পেছনে সুরুজ মিয়ার বাসার ৫ম তলা ভাড়া নিয়ে তারা অবৈধ ভিওআইপি ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদে বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও ভিওআইপি সরঞ্জামসহ তাদের আটক করা হয়। আটককৃতদের কোতোয়ালী মডেল থানায় নিয়ে গেছে পুলিশ। সেখানে তাদের জিঙ্গাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।




