মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজধানীতে নিহত ১

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজধানীতে নিহত ১

রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আইদুল ওরফে মামা সাগর (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত দুইটার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত আইদুল কারওয়ান বাজারের শীর্ষ চাঁদাবাজ এবং শীর্ষ সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মহিউদ্দিন জানান, অইদুল ওরফে মামা সাগর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থান নিয়েছে জানতে পেরে র‌্যাব অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে অইদুল ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলার পর সহযোগীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে অইদুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, এ সময় র‌্যাব-২ এর এএসআই  হাসিবুল ও জিয়া নামে এক সৈনিক আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে গুলিসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে বলেও দাবি করেন লে. কর্নেল মহিউদ্দিন।

আরও পড়ুন

সর্বশেষ