মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবাগমারায় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার

বাগমারায় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার

রাজশাহীর বাগমারায় হামিরকুৎসা এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ আহমেদের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। ১৪ জুন সকালে হামিরকুৎসা গ্রামের একটি পুকুরে এ মরদেহ পাওয়া যায়। তিনি একদিন ধরে নিঁখোজ ছিলেন বলে জানা গেছে। মরদেহটি বর্তমানে ভাসমান অবস্থায় পুকুরেই আছে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহত আলতাফ হামিরকুৎসা গ্রামের মৃত মজিবুল শাহার ছেলে। যে পুকুরে আলতাফের মরদেহ পাওয়া গেছে সেখান থেকে তার বাড়ির দূরুত্ব মাত্র ২০০ গজ বলে জানিয়েছেন স্থানীয়রা।

হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, সকালে হারিমকুৎসা গ্রামের একটি পুকুরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। তবে কে বা কারা আলতাফকে হত্যা করেছে তা জানা যায়নি। রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ