রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ১৪ জুন সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তিনি জানান ১৩ জুন মধ্যরাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।



