বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল বিমানবন্দরে ফের স্বর্ণ প্রসব করল যাত্রী!

শাহজালাল বিমানবন্দরে ফের স্বর্ণ প্রসব করল যাত্রী!

নাম সম্রাট। নিরীহ প্রকৃতির চাউনি। সন্দেহ হল গোয়েন্দাদের। জিজ্ঞাসা করতেই বাকরুদ্ধ। কড়া ভাষায় জিজ্ঞাসা করতেই সরল স্বীকারোক্তি, স্যার স্বর্ণ আছে। তবে পেটের ভেতর। এরপর পায়ু পথে বের হল একে একে ১৫টি স্বর্ণবার। এভাবেই এক সপ্তাহের ব্যবধানে ১৯ মে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও এক যাত্রীর পেট থেকে জব্দ করা হল স্বর্ণ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. তারেক মাহমুদ  এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৩ মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আবু বক্কর নামে দুবাই থেকে আগত এক যাত্রীর পায়ুপথে বহন করা আটটি স্বর্ণবার আটক করেছিলো ঢাকা কাস্টমস।

তারেক মাহমুদ জানান, ভোর ৬টায় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিজি ০৮৭ প্লেনে শাহজালাল বিমানবন্দরে আসেন সম্রাট। তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি। ফ্লাইট থেকে নেমেই সম্রাট হ্যান্ডক্যারির ব্যাগটি নিয়ে ইমিগ্রেশনের দিকে রওয়ানা হয়। তবে এ প্লেনে স্বর্ণ আসছে আগেই শুল্ক গোয়েন্দাদের কাছে এমন তথ্য ছিল। তাই ফ্লাইটের সব যাত্রীর ওপরই নজর রাখছিলেন তারা। সম্রাট ইমিগ্রেশনের দিকে রওনা হলেই সন্দেহ হয় গোয়েন্দাদের। তাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করলেও সন্তুষ্ট হতে পারলেন না গোয়েন্দারা। এক্সরে আর অপারেশনের ভয় দেখানো হয় সম্রাটকে।

শেষমেষ হাসপাতালে নেওয়া হয়। এক্সরে করার পর দেখা গেল, কিছু একটা আছে। পরে কাস্টমসে এনে ঢোকানো হয় টয়লেটে। বেরসিক গোয়েন্দাদের সামনে সম্রাট প্রসব করলেন একে একে ১৫টি স্বর্ণবার। যার ওজন দেড় কেজি। অবাক কর্মকর্তারা। কিভাবে সম্ভব! অপরদিকে একই ফ্লাইটে মালয়েশিয়া থেকে আগত এসএম ভূঁইয়া আরেক যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। চাঁদপুর জেলার কচুয়ার এ যুবককে একই কায়দায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে থাকে গোয়েন্দারা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জব্দ হল ৫৫০ গ্রাম স্বর্ণ। দু’জনের থেকে জব্দ করা মোট স্বর্ণের পরিমাণ দু’কেজি ৫০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

আরও পড়ুন

সর্বশেষ