বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপদেশে আইন-শৃংখলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে

দেশে আইন-শৃংখলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে

অন্যান্য সময়ের চেয়ে বর্তমানে দেশে আইন-শৃংখলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) শহীদুল হক। তিনি জানান, চুরি, ডাকাতি, হত্যাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ পৃথিবীর সব দেশেই রয়েছে। তবে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে পুলিশি তৎপরতার কারণে সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণে রয়েছে। ১৯ মে সকালে মওনালা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুলিশিং সায়েন্স বিভাগের এক সেমিনারে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছিত হওয়ার যে ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে পুলিশের এ ব্যাপারে কিছু করণীয় নাই। এ ঘটনায় আদালতের অনুমতি নিয়ে তদন্ত করে আমাদের যদি কিছু করণীয় থাকে তাহলে আমরা অবশ্যই করবো। সমাজপতি, শিক্ষামন্ত্রী ও সরকার আছে বিষয়টি তারাই দেখবে।

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যার বিষয়ে তিনি বলেন, আসামিদের গ্রেফতারের জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু গ্রেফতার করতে পারিনি। ইতোমধ্যে আদালত আসামিদের অস্থায়ী মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন। আমাদের অভিযানও অব্যাহত রয়েছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সিপিএস বিভাগের মিলনায়তনে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিএস বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এসপিএম উচ্চশিক্ষা মান উন্নয়ন প্রকল্প ও বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম।

আরও পড়ুন

সর্বশেষ