বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়নিজামীর স্বজনেরা কারাগারে

নিজামীর স্বজনেরা কারাগারে

ফাঁসি কার্যকরের প্রস্তুতির মাঝেই ‘শেষ দেখা’ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পথে রওনা হয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর স্বজনেরা। ১০ মে সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে রাজধানীর বনানীর জে ব্লকের ১৮ নম্বর রোডের ৬০ নম্বর বাড়ি ‘মিশন নাহা‌র’ থেকে তিনটি গাড়িতে কারাগারের পথে রওনা হন নিজামীর পরিবারের কয়েকজন।

স্বজনদের মধ্যে নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী, বড় ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, বড় পুত্রবধূ, দুই নাতি, ছোট মেয়ে মহসীনা, নিজামীর চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ ৮ জন নিকটাত্মীয় রয়েছেন বলে জানা গেছে। একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং হত্যা-গণহত্যা ও ধর্ষণসহ সুপিরিয়র রেসপন্সিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্ব) দায়ে ফাঁসির দড়িতে ঝুলতে হচ্ছে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর সর্বোচ্চ নেতা নিজামীকে।

আইন অনুসারে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় নিজামীর ফাঁসির রায় কার্যকর করবে কারা কর্তৃপক্ষ। এজন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত, রায় কার্যকরকারী জল্লাদ টিম তৈরি, তাদের নিয়ে দু’দফায় ফাঁসির মহড়া দিয়ে রেখেছে কারা কর্তৃপক্ষ। কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে নিয়ম অনুসারে শেষবারের মতো নিজামীর সঙ্গে দেখা করার জন্য পরিবারের সদস্যদের জানিয়েছিলো কারা কর্তৃপক্ষ। সেই মোতাবেক নিজামীর সঙ্গে দেখা করতে বের হয়েছেন স্বজনেরা।

আরও পড়ুন

সর্বশেষ