শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়জাতীয় দলের আরেকটি জয়

জাতীয় দলের আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আরেকটি প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছে। লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা দিনকে দিন প্রস্তুতিতে বেশ দাপট দেখিয়ে চলেছে। বুধবার বিজেএমসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে জাতীয় দল। ক্রুইফের ক্যাম্পের ছেলেদের সঙ্গে তৃতীয় প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল আরামবাগের। কিন্তু কিংস কাপ খেলতে বৃহস্পতিবার রওনা হচ্ছে আরামবাগ। সময় না থাকায় তারা না খেললেও জাতীয় দলকে মোকাবিলায় রাজি হয় বিজেএমসি। জাতীয় দল প্রথমার্ধে ভালো একটি সুযোগ পেয়েছিল। ১২ মিনিটে তকলিস আহমেদের ক্রস থেকে বল পায়ে লাগাতে পারেননি স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ। দ্বিতীয়ার্ধে গোলমুখ খোলেন ওয়াহেদ। ৫০ মিনিটে জাতীয় দলকে এগিয়ে দেন এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে বিজেএমসির ডিফেন্ডার নিজেদের ডি বক্সে ওয়াহেদকে ফাউল করলে স্পটকিক থেকে দ্বিতীয় গোল করেন জাহিদ হাসান এমিলি। মোবারকের ক্রস থেকে নিজের দ্বিতীয় ও দলের শেষ গোলটি করেন ওয়াহেদ।

আরও পড়ুন

সর্বশেষ