বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামের পরিবহন ধর্মঘট স্থগিত

চট্টগ্রামের পরিবহন ধর্মঘট স্থগিত

সোমবারের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। রোববার বিকেলে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বলেন, শনিবার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে পুলিশের পক্ষ থেকে আমাদের দাবির বিষয়ে সন্তোষজনক আশ্বাস পেয়েছি। এছাড়া সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে পরিবহন ধর্মঘট আপতত স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে গত ৫ মে সোমবার বৃহত্তর চট্টগ্রামের সকল রুটে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ওইদিন নগরীর বিআরটিসি মার্কেটে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ