মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীতে চাকমা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

রাজধানীতে চাকমা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

রাজধানীতে হ্যালিসন ত্রিপুরা (২০) নামের এক চাকমা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ভাই সাইক্লোনিক ত্রিপুরাসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ কল্যাণপুরে এ ঘটনা ঘটে। নিহত হ্যালিসন ত্রিপুরা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দশরথ কোমানের ছেলে। তিনি মোহাম্মদপুরের ২২/৪ নম্বর বাবর রোডের একটি বাসায় বসবাস করতেন। নিহতের ভাই সাইক্লোনিক জানায়, তাকে এবং তার দুই মামাকেসহ আটক করে রাখা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তারা বলতে পারছে না।

দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ