শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিশ্ব স্বাস্থ্য দিবসে মমতা মাতৃসদনের সম্পসারিত ইউনিটের উদ্ধোধন করলেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা...

বিশ্ব স্বাস্থ্য দিবসে মমতা মাতৃসদনের সম্পসারিত ইউনিটের উদ্ধোধন করলেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম

MARTISHADAN-OPENINGবিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬  উপলক্ষে স্বাস্থ্য সেবাকে আরো সবার দুর গোড়ায় পৌছিযে দেওয়ার লক্ষে আজ ৭ এপ্রিল,২০১৬   বেসরকারী সেচ্ছাসেবী  সংস্থা মমতা কর্তৃক দক্ষিন হালিশহর বন্দরটিলায় পরিচালিত মমতা মাতৃসদনের সম্পসারিত ইউনিটের উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মমতা মাতৃসদনের সম্পসারিত ইউনিটের ফলক উন্মোচন করেন  পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক প্রাক্তন মূখ্য সচিব জনাব মোঃ আবদুল করিম । এবারের প্রতি পাদ্য বিষয়   “সুশৃংখল জীবন যাপন করুন ডায়াবেটিস নিয়ন্ত্রন রাখুন । বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬ উদযাপন ও মমতা মাতৃসদনের সম্পসারিত ইউনিটের উদ্ধোধনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক প্রাক্তন মূখ্য সচিব জনাব মোঃ আবদুল করিম । উক্ত অনুষ্ঠানে   বিশেষ অতিথি হিসেবে  আরো উপস্থিত ছিলেন  পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম তৌহিদ, চট্টগ্রামের সম্মানিত সিভিল সার্জন জনাব ডাঃ আজিজুর রহমান সিদ্দিকি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ্ব জিয়াউল হক সুমন ।বন্দরটিলা মমতা মাতৃসদনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক প্রাক্তন মূখ্য সচিব জনাব মোঃ আবদুল করিম বলেন ঃ জনমানুষের আর্ত সামাজিক উন্নয়নে ,সুস্থ্য সমাজ ও সুরক্ষিত মাতৃত্ব নিশ্চিত করার জন্য বিশেষতঃ গর্ভবতী মা’দের নিরাপদ সন্তান প্রসবে সুরক্ষা ও  ও নিরাপদ নিশ্চিত করার জন্য মমতা’র ভূমিকা দৃষ্ঠান্ত হয়ে থাকবে । বিশেষতঃ অতি দরিদ্র জনমানুষের স্বাস্থ্যসেবা, ও শিশু ও মা দের সুরক্ষায় মমতার ভূমিকা সত্যিই প্রশংসনীয় । বিশেষ অতিথির বক্তব্যে পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম তৌহিদ বলেন মমতা চট্টগ্রাম সহ এতদ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্যসেবায় নিশ্চিত করার জন্য ব্যাপক কাযক্রমের মাধ্যমে অবদান রেখে যাচ্ছে । তিনি  আরো তার বক্তব্যে ভবিষ্যতে পিকেএসএফ এর পক্ষ থেকে মমতার স্বাস্থ্য সেবা সহ সকল কর্মকান্ডে  সার্বিক সহায়তা প্রদান করার আশ্বাস প্রদান করেন ।চট্টগ্রামের সম্মানিত সিভিল সার্জন জনাব ডাঃ আজিজুর রহমান সিদ্দিকি স্বাস্থ্য সেবায় মমতার অবদানের ভূয়শী প্রশংসা  করেন ।৩৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ্ব জিয়াউল হক সুমন  মমতার সকল কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখার মাধ্যমে সমাজ সেবা মূলক কর্মকান্ডে মমতার পাশে থাকার কথা ব্যক্ত করেন । এতে আরো বক্তব্য রাখেন মমতার প্রশাসক ( স্বাস্থ্য) সেবা এম এম এরশাদ ,ডাঃ মোহাম্মদ ইউসুফ আলী,ডাঃ ফারহানা তাবাসসুম, ।মমতা’র কার্যকরী কমিটির সভাপতি জনাব লায়ন বদিউজ্জামান খান ননীর সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মমতার প্রদান নির্বাহী লায়ন আলহাজ্ব রফিক আহমেদ , মমতা সাধারণ সম্পাদক  মোঃ জাহাঙ্গীর আলম জোসেফ, মনসুর মাসুদ ,মমতার সুহৃদ শফিউল আলম,আবু তাহের ,এবং মমতার বিভিন্ন প্রকল্পের প্রতিনিধি বৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ