শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনউৎসবমুখর পরিবেশে সিইউজে ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে সিইউজে ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হকের কাছ থেকে প্রথম ব্যালট গ্রহণ করেন প্রবীণ সাংবাদিক আবদুস সাত্তার চৌধুরী। আবদুস সাত্তার চৌধুরী বলেন, সবার আগে ভোট দিতে পেরেছি সে জন্যে আমি অত্যন্ত খুশি। আমার কাছে উৎসবটাই হচ্ছে বড়। নির্বাচনটা আসলে নবীন-প্রবীণ সাংবাদিকদের মিলনমেলা। এবারের নির্বাচনে ৩৪৭ জন সাংবাদিক ভোটাধিকার প্রয়োগ করবেন।

সিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক জানান, রাত আটটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর গণনা শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের রয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এজাজ ইউসুফী, নাজিমুদ্দীন শ্যামল, নুরুল আমিন ও রিয়াজ হায়দার চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি পদে রতন কান্তি দেবাশীষ একক প্রার্থী। এ পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন অপর প্রার্থী দিদারুল আলম।সহ-সভাপতি পদে নিরুপম দাশগুপ্ত ও শিব্বির আহমেদ রাশেদ এবং সাধারণ সম্পাদক পদে ম. শামসুল ইসলাম ও মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম সম্পাদক পদে চারজন প্রার্থী। তারা হলেন আবসার মাহফুজ, খোরশেদুল আলম শামীম, মোহাম্মদ রুবেল খান ও স্বরূপ ভট্টাচার্য। অর্থ সম্পাদক পদে উজ্জ্বল কান্তি ধর, কাশেম শাহ ও মুজাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে অনিন্দ্য টিটো ও সবুর শুভ প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলোকময় তলাপাত্র ও কুতুব উদ্দিন (আহমেদ কুতুব) প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও একমাত্র নারী প্রার্থী পূরবী দাশ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাহী সদস্যের একটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল উদ্দিন খোকন ও মাঈনুদ্দীন দুলাল।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনরত সাংবাদিকদের সুবিধার্থে সিইউজে নির্বাচনে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব ঘোষিত তফসিলে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও বুধবার দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতভাবে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

সর্বশেষ